ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল আব্দুল্লাহর সম্পদের পাহাড়

Staff Reporter
নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বিশেষ প্রতিনিধি
দীর্ঘদিন ধরে বিতর্কিত ও আলোচিত দুর্নীতিবাজ খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল আব্দুল্লাহর বিরুদ্ধে একাধিক অভিযোগ  উঠে এসেছে । সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ম্যানেজ করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বদলি বাণিজ্য করে ।
এর আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মাধ্যমে কামিয়ে নিয়েছেন কোটি কোটি  কোটি টাকা ।সেই ইতিহাস সবার জানা । বর্তমানে বিএনপি সরকারের একাধিক নেতার সাথে সখ্যতা গড়ে তুলেছেন ।তাদের পেছনে কোটি কোটি টাকা লগ্নি করছেন । ইতোমধ্যে  দুদক বরাবরে মাইকেল আব্দুল্লাহর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা ও তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানিয়েছেন রাফসান আর আলভী নামে একজন আইনজীবি। অভিযোগ দায়ের হলেও তদন্ত কার্যক্রম এগুতে দেখা যায়নি । বিভিন্ন উৎস থেকে ম্যানেজ করার চেষ্টা করছেন মাইকেল আব্দুল্লাহ ।মাইকেল আব্দুল্লাহর আরেক ঘনিষ্ঠ গাজীপুর সদরের সাব-রেজিষ্টার আব্দুল বাতেন । আব্দুল বাতেনও দুর্নীতিবাজ এবং অঢেল সম্পদের মালিক ।তার বিষয়েও তদন্ত হওয়া দরকার বলে সবাই মনে করেন ।
একাধিক মাধ্যম নিশ্চিত করেছে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর রাজধানী ঢাকার আফতাব নগরেই রয়েছে  বিলাস বহুল ভবনে ২৯ টি ফ্ল্যাট। গুলশান-১ এর ৭ নং রোডের ৭ নং কোহিনুর টাওয়ারে তার বর্তমান আবাস্থল । এখানে ২ টি ফ্লোর নিয়ে ডুপ্লেক্স করে রাজকীয় জীবন যাপন করছেন তিনি।
আরো আছে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক এ ২৭ নম্বর বাড়ি। গুলশান সার্কেল ১ প্লট ৩৭,৩৯,৪১  এবং ব্লক ই এর ৬ নম্বর রোডের ৩০১/এ ১০ কাঠার পুরো প্লটটি স্ত্রীর বড় ভাইয়ের নামে কেনা। গুলশান ১ এর ৭ নম্বর রোডের ৩ নম্বর শখিনা নামের বিলাসবহুল বাড়িটির তৃতীয় চতুর্থ তলায় ২৫০০ স্কয়ার ফিটের দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে যার প্রতিটি ফ্ল্যাটের মুল্য কমপক্ষে ১৫ কোটি টাকা।
গুলশান-১ এর ৪ নম্বর সড়কের ৪বি, গুলশান-১ এর স্টার সেন্টারে বাণিজ্যিক স্পেস, পূর্বাচল মডেল টাউনের মা মহল,  সেক্টর ১১৩ এর, রোড ১০৬, প্লটি তার শ্যালকের নামে। গুলশান-১ এর ৩৩ নম্বর রোডের ৬ নম্বর হাউজে রয়েছে ১০ কোটি টাকা মূল্যের ২০০০ বর্গফুট এর ২টি ফ্ল্যাট।
৪০/২ নর্থ এভিনিউ গুলশানে তার ৩টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান। গ্রিন ভিউ এপার্টমেন্ট, এইচ#৩৯, রোড-২৪ লেক সার্কেল গুলশান-১ এ ২৫০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট যার মূল্য প্রায় ১২ কোটিরও বেশি। তার স্ত্রী জান্নাত নীলার নামে রয়েছে প্লট ১৪৩, ব্লক এইচ এর পুরো প্লট যার নাম্বার ৬। নিকেতন এ/১৩৩, ব্লক এ, রোড-৩ ১৮০০ স্কয়ার ফিটের ১ টি ফ্ল্যাট , হাতিরঝিল এর কাছে ৪৮/এ তে রয়েছে ১৫৫০ স্কয়ার ফিট এর ফ্ল্যাট যা তার শ্যালকের নামে।
ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর গ্রামে ইটের ভাটা, রুপগঞ্জ নারায়নগঞ্জের ইসলমপুর বাজার আবাসিক প্রকল্পের জলসিড়ি আবাসন প্রকল্পে রয়েছে ব্লক ডিতে ৫ কাঠার দুটি, ব্লক এতে ১০ কাঠার একটি যা তার বোনের নামে রেজিস্ট্রেশন হয়েছে। বড় মগবাজারের ৭০৪/১ নম্বর বাড়িতে ফ্ল্যাট, পান্থপথের কাঠাল বাগানের ফ্রি স্কুল স্ট্রিটের ২৪/সিতে রয়েছে ২টি ফ্লোর। প্রতিটি ফ্লোরে রয়েছে তিনটি করে ইউনিট, যেখানে একটি ফ্লোর রেখেছেন নিজের চিত্তবিনোদনের জন্য। বনশ্রীর জে ব্লকের ৩ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির বি ইউনিটে একটি ফ্ল্যাট কিনেছেন ভাতিজার নামে। বনশ্রীর ব্লক বি এর হোসাইন মঞ্জিলের ৫ম তলায় বোনের স্বামীর নামে কেনা দুটি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার খাদিজা ভিলা নামের আবাসিক ভবনেও রয়েছে তার একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়া গেছে।  মোহাম্মদপুর ব্লক ডিতে আজম রোডের  ৮৮ নম্বর বাড়িতে ১৭০০ স্কয়ার একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া টাঙ্গাইল সদরের পশ্চিম আকোরটাকুর পাড়ার ব্লক এ তে ১৫ নম্বর প্লটে জায়গা কিনেছেন।
নিজ জেলার খাস নগর (পূর্ব পাড়া ) বাঞ্ছারামপুরে কৃষি জমি ১০০বিঘা। লাহিড়ী, রসুল্লাবাদও নবীনগরে রয়েছে ৩০ বিঘা কৃষি জমি, মাছের ঘের ও খামার।তার নিজ গ্রাম খাল্লাসহ বাড্ডা সলিমগঞ্জ, মাঝিয়ারার জীবন নগরে ২০ একর কৃষি জমিসহ মাছের ঘের ও খামার রয়েছে।
এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় নামে বেনামে ধানমণ্ডি , গুলশান, নিকুঞ্জসহ বিভিন্ন স্থানে রয়েছে তার কোটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও প্লট।
মাইকেলের ঘনিষ্ঠজনরা জানান, এক আফতাব নগরেই তার রয়েছে ২৯টি ফ্ল্যাট, বেশিরভাগ ফ্ল্যাটর মূল্য প্রতি ৫ কোটি টাকার কাছাকাছি।
দুদকসহ আইন মন্ত্রণালয় দুর্নীতিবাজ সাব-রেজিষ্টার মাইকেল আব্দুল্লাহর লাগামহীন দুর্নীতির তদন্ত ও শাস্তিমূলক  ব্যবস্থা না করলে রেজিস্ট্রেশন বিভাগে শৃংখলা কখনো ফিরে আসবে না । মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন । প্রশাসন যদি দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেন তাহলে সাধারণ মানুষ বিএনপি সরকারের প্রতি আস্হা রাখবেন কি করে ।

নিউজটি পোস্ট করেছেন : Staff Reporter

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ